আড়াইহাজারে প্রেমিকার বাড়িতে প্রেমিককে পিটিয়ে হত্যার মূলহোতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে প্রেমিকার বাড়িতে প্রেমিককে পিটিয়ে হত্যার মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৫, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৫, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ বুধবার (৪ জুলাই) গভীর রাতে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কাওটাইল এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আড়াইহাজার উপজেলার চাঞ্চল্যকর পান্ত চন্দ্র দাস হত্যা মামলার এজাহারনামীয় আসামী সাগর চন্দ্র দাস (২৫), পিতা-বাবুল চন্দ্র দাস, সাং-কলাগাছিয়া, ঋষিপাড়া থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করেছে।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, ভিকটিম পান্ত চন্দ্র দাস এর সাথে একই গ্রামের বাবুল চন্দ্র দাস-এর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবহিকতায় গত ২১ জুন রাতে ভিকটিম পান্ত চন্দ্র দাস মোবাইল ফোনে যোগাযোগ করে বাবুল চন্দ্র দাস এর মেয়ের সাথে দেখা করতে গেলে গ্রেফতারকৃত আসামী সাগর চন্দ্র দাসসহ অন্যান্য আসামীরা ভিকটিমকে কিল-ঘুষি এবং লাঠি-সোটাদ্বারা আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ভিকটিমকে তার প্রেমিকার বাড়ির রান্নাঘর হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত ২৫ জুন মুমূর্ষ অবস্থায় ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মৃত্যু বরণ করে।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, (যার মামলা নং-২৯, তারিখ ২৬ জুন ২০২৩।) উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আড়াইহাজার থানায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ