আড়াইহাজারে শহীদ মিনারে বিএনপি নেতা আজাদের নেতৃত্বে শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে শহীদ মিনারে বিএনপি নেতা আজাদের নেতৃত্বে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এ সময় আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ