আড়াইহাজারে সরকারি খাল থেকে আ’লীগ নেতার বালু উত্তোলন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে সরকারি খাল থেকে আ’লীগ নেতার বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর এলাকায় সরকারি খাল থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলী বিলীন হওয়া আশঙ্কা দেখা দিয়েছে। বালু উত্তোলনকারীরা স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী হওয়ায় গ্রামবাসী বালু উত্তোলনে বাঁধা দিলেও বালু উত্তোলন থামছেনা। কোন উপয়ান্ত না পেয়ে গ্রামবাসী বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছেন।
স্থানীয়রা জানায়, খালিয়াচর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি সরকারি খাল। এ সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ৯ নং ওয়ার্ডেও ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা খোকন মিয়া ও তার সহযোগিদের নিয়ে ২টি ড্রেজার বসিয়ে গত কয়েক দিন ৭ দিন ধরে বালু উত্তোলন করছেন। ফলে ওই এলাকার ফসলি জমি ও বাড়ীঘর বিলীন শঙ্কা দেখা দিয়ে। এতে করে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অবৈধ এ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গত ১৪ ফ্রেবুয়ারী খালিয়ারচর গ্রামের মনির হোসেন, ইউসুফ গ্রাম বাসীর পক্ষে জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছেন।
এ ব্যাপারে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়া জানান, কয়েকদিন ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলেও এখন আর করছেনা। কালাপাহাড়িয়া নায়েব সাব এসে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে গেছেন।
তবে ভূক্তভোগী মনির হোসেন, ইউসুফসহ অন্যরা গণমাধ্যমকে জানান, ড্রেজার দুইটি এখনও খালে রয়েছে। সরকারি লোক যাওয়ার পর ফের বালু উত্তোলনের জন্য প্রস্তুতি নিয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বৃহস্পতিবার জানান, স্থানীয়দের দেয়া অভিযোগের বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। যদি কেউ সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ