আদনান চৌধুরীর পিতার মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদনান চৌধুরীর পিতার মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
২০১৩ সালে গুম হওয়া আদনান চৌধুরীর পিতা রুহুল আমিন চৌধুরী আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর, ২০২৩ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-এলাহি রাজিউন)।
মৃত্যুর সময় স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রুহুল আমিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগাঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
নেতৃবৃন্দ শোক বিবৃতি বলেন, একজন বয়স্ক বাবা সন্তানকে ১০ বছর ফিরে না পেয়ে চলে গেলেন। তিঁনি প্রায় বলতেন আমার সন্তান এর মুখ দেখে যেন মরতে পারি।তাঁর শেষ ইচ্ছাটাও পূরণ হলো না। এস এম আদনান চৌধুরীকে ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাত ২টার সময় শাহীনবাগের বাসা থেকে বাবার সামনে তুলে নিয়ে যায়, পরের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্বীকার করে।দশ বছর সন্তান কে খুঁজতে খুঁজতে তিনি আজ পরপারে চলে গেলেন।
নেতৃবৃন্দ আরো বলেন,আদনান এর মা কানিজ স্বামী – সন্তান হারানোর শোকে নির্বাক হয়ে গেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গুম হওয়া আদনান চৌধুরীর পিতা রুহুল আমিন চৌধুরীর মৃত্যুতে মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন এর শোক

২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ইং তারিখে ২০১৩ সালের ৪ ডিসেম্বর শাহীনবাগের মেধাবীছাত্র এস এম আদনান চৌধুরীর বাবা রুহুল আমিন চৌধুরী অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-এলাহি রাজিউন)।মৃত্যুর সময় স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রুহুল আমিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মায়ের ডাক এর সভাপতি হাজেরা খাতুন, সমন্নয়ক আফরোজা ইসলাম আঁখি, সানজিদা ইসলাম তুলি, মো.মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ শোক বিবৃতি বলেন, একজন বয়স্ক বাবা সন্তানকে ১০ বছর ফিরে না পেয়ে চলে গেলেন। তিঁনি প্রায় বলতেন আমার সন্তান এর মুখ দেখে যেন মরতে পারি।তাঁর শেষ ইচ্ছাটাও অবৈধ সরকারের কারনে পূরণ হলো না। এস এম আদনান চৌধুরীকে ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাত ২টার সময় শাহীনবাগের বাসা থেকে বাবার সামনে তুলে নিয়ে যায় পরের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্বীকার করে।দশ বছর সন্তান কে খুঁজতে খুঁজতে তিনি বিছানায় পড়ে যান সেই বিছানায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নেতৃবৃন্দ আরো বলেন,আদনান এর মা কানিজ এখন নির্বাক হয়ে গেছেন।এমন নিষ্ঠুরতম মৃত্যু যেন আর কারো না হয়।নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও আরো শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অধিকার, জাতীয় মানবাধিকার সমিতি,জাতীয় গণমুক্তি জোট,নাগরিক ঐক্যসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ