আনুশকাকে নিয়ে নতুন খেলায় কোহলি! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আনুশকাকে নিয়ে নতুন খেলায় কোহলি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ

 

চলিত আইপিএলে ধারাবাহিক রান খরায় ভুগছেন ক্রিকেটার বিরাট কোহলি। তবুও খেলার বাইরে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে তাকে। যার ধারাবাহিকতায়, স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকাকে নিয়ে এবার ক্রিকেট ভুলে অন্য খেলায় মাতলেন কোহলি। ক্রীড়াপ্রেমীদের সামনে ধরা দিলেন এক নতুন মেজাজে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যস্ততার মাঝে কিছুটা সময় পেয়েই স্ত্রী আনুশকাকে নিয়ে ব্যাডমিন্টন কোর্টে নেমে পড়লেন বিরাট। ব্যাঙ্গালুরুর একটি আবাসিক এলাকায় পৌঁছে সেখানকার এক প্রতিযোগিতায় জয়ী দম্পতির সঙ্গে ব্যাডমিন্টন খেলতে কোর্টে নামেন কোহলি-আনুশকা। তাদের দেখে বেশ উচ্ছ্বসিত দেখা যায় ব্যাঙ্গালুরুর সেই আবাসিক এলাকার বাসিন্দাদের।

ব্যাডমিন্টন কোর্টে নেমে ভারতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘খেলাধুলাকে সকলের জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। আমি খুশি, এই সংস্থাটি এটার প্রয়োজনীয়তা অনুভব করে। তাদের উদ্যোগ খুবই আন্তরিক। ব্যস্ততার মাঝে স্থানীয় মানুষদের সঙ্গে মেশার সুযোগ পেয়ে দারুণ লাগছে। আশা করি আমরা অনেককে অনুপ্রাণিত করতে পারব। আগামী দিনে আপনারা খেলাধুলাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করবেন।’

উল্লেখ্য, ফিটনেস নিয়ে প্রতিযোগিতাটির আয়োজন করেছিল একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। যে সংস্থাটি কোহলির ব্যক্তিগত ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে থাকে।

প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমরা খেলাধুলা ও ফিটনেসকে আমাদের সংস্কৃতির অঙ্গ করে তুলতে চাই। সকল স্তরের মানুষকে আমরা এই ব্যাপারে সবসময় উৎসাহ দেই। কোহলি আর আনুশকাকে এই প্রচারে পেয়ে আমরা খুব খুশি। ওরা যুবসমাজের আদর্শ। সচেতনতা তৈরি ও মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এই জুটির থেকে ভাল জুটি আর কী হতে পারে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ