আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ চলছে। বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল সমাবেশটির আয়োজন করেছে।

আজ সোমবার দুপুর আড়াইটা থেকে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

রাজধানীর আশপাশের গাজীপুর, নরসিংদীসহ কয়েকটি জেলার বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে গাড়ি নিয়ে আসেন। পরে তারা মিছিল নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ থেকে তারা খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানান।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর সড়কে অবস্থান নেওয়ার কারণে এ এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, নয়াপল্টনের সমাবেশ থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। যা বাংলামোটর গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানও বক্তব্য রাখবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ