আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় যুক্তরাজ্যে দোয়া মাহফিল করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

আরিফ মাহফুজ , লন্ডন থেকে
বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার ৯ আগস্ট শোকরানা দোয়া মাহফিল করবে যুক্তরাজ্য বিএনপি। এ নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপর সভাপতি এম এ মালিক । বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ -এর আমন্ত্রণে ।সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় –
শেখ হাসিনার স্বৈরাচারী ও ঘৃণ্য ফ্যাসিবাদী শাসনের অবসান ও ভারতে পালিয়ে যেতে বাধ্য হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন এবং দুঃসহ নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমাদের বীর শিক্ষার্থীদের। তাদের সাহসী আত্মদান ও আন্দোলন জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে চিরকাল।
বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার ৯ আগস্ট ২০২৪ তারিখে বাদ জুমা লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এক শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনসহ বাংলাদেশের পক্ষের সবাইকে শরিক হওয়ার অনুরোধ রইলো।
যুক্তরাজ্যের সকল মসজিদে শোকরানা দোয়া আয়োজন করার জন্য জোনাল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ