আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান খেলাফত মজলিসের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ইসলাম বাঁচাতে, মানুষ বাঁচাতে, দেশ বাঁচাতে- আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।
শনিবার (১জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে খেলাফত মজলিস আয়োজিত ‘জাতীয় সংকট উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জগদ্দল পাথরের মত জাতীর ঘাড়ে চেপে বসা জুলুমবাজ সরকার পতনের জন্য ময়দানে ঐক্য গড়ে তুলতে হবে।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন, লড়াই ছাড়া কোন কিছু অর্জন হয় না। জালেমের সাথে কোন আপোষ হবে না। পাতানো নির্বাচন দিয়ে এই সরকারের পতন হবে না। আন্দোলনের ডাক দিতে হবে। ময়দানে ঐক্য হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের মূল সমস্যা হচ্ছে আওয়ামীলীগ। ব্যাংকগুলোতে আওয়ামীলীগের লোক নিয়োগ দেয়ার কারণে লুট হয়ে গেছে। আমাদের আহ্বানে নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। এটা বিরোধী শক্তির বড় বিজয়। পরনির্ভরশীল এই সরকারকে এই মুহূর্তে হটাতে হবে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশের প্রধান সংকট রাজনৈতিক। সেখান থেকে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সহ সকল সংকট সৃষ্টি হয়েছে। নৈতিক মূল্যবোধ বিবর্জিত জনগোষ্ঠী সৃষ্টি হচ্ছে। ভারত কখনো বাংলাদেশের ভালো বন্ধু ছিল না। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। আলেম-উলামাদের পক্ষ থেকে জাতীর এই ক্রান্তিলগ্নে ডাক আসতে হবে। তত্ত¡াবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন সম্ভব নয়।
আরও উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাসিন্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আঁকন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আবু তাহের জেহাদী, ঢাকা সিটি কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ