আন্দোলনের নামে সাম্প্রদায়িকতার উত্থান রুখতে আ.লীগ প্রস্তুত : কাদের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনের নামে সাম্প্রদায়িকতার উত্থান রুখতে আ.লীগ প্রস্তুত : কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

 

আন্দোলনের নামে সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে আওয়ামী লীগ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ, সুসংগঠিত। আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, আন্দোলনের নামে যে কোনো সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১০ ডিসেম্বর তো গেল, আওয়ামী লীগ কি মোকাবিলা করেনি? ১৯৭১ সালে ২৩ বছরের স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতাপাগল মানুষরা লড়াই করি। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। কিন্তু এ বিজয় পূর্ণতা পায়নি, যতক্ষণ না পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন বিজয়ের মহানায়ক শেখ মুজিব। তার অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ বিজয় পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারি ১৯৭২।’

তিনি আরও বলেন, ‘আজকের এই দিনের অঙ্গীকার, বঙ্গবন্ধুর স্বপ্নের একটি আদর্শ রাষ্ট্র। সেই আদর্শ রাষ্ট্র আমাদের অঙ্গীকার। সেই আদর্শ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। আজকের এই দিনে আমাদের শপথ, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, তথা স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ