আপসহীনতার এক অনন্য উদাহরণ বেগম জিয়া: হান্নান মাসউদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আপসহীনতার এক অনন্য উদাহরণ বেগম জিয়া: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আপসহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম জিয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (৩ মে ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা লিখেন তিনি।

স্ট্যাটাসে আব্দুল হান্নান মাসউদ লিখেন, আপসহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম জিয়া।

তিনি লিখেন, এই শিরদাঁড়া হার মানেনি, হার মানতে দেয়নি এ দেশকে- এ দেশের মানুষকে। দলমত নির্বিশেষে সবারই ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকবে আপনার প্রতি। সহি-সালামতে ফিরে আসুন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন। লন্ডনের চিকিৎসা ও পারিবারিক আবহে কাটানো এই সময়ের পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ