আবারো ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়লো বিদ্যুতের দাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারো ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়লো বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ

 

ভোক্তা পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ১৯ পয়সা করে বাড়ানো হয়েছে। যা চলতি মাসের (জানুয়ারি) ১ তারিখ থেকেই কার্যকর হবে। একইসঙ্গে এখন থেকে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়।

এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়। গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিটপ্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ