আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এম আসকির আলী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এম আসকির আলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৩, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৩, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
প্রবীণ রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা এম আসকির আলী l প্রবীণ রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক ও বারবার নির্বাচিত সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি, বিএনপি নেতা এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এবং সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আসকির আলী l গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন যে, জনাব আব্দুল গফফারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং ব্যথিত l তার এই মৃত্যুতে শোক জানাবার শব্দ কিংবা ভাষা খুঁজে পাচ্ছি না l জনাব আব্দুল গাফফারের এই চলে যাওয়াতে তার পরিবার-পরিজনদের মত আমরা ও অত্যন্ত ব্যথিত ও শোকাহত l প্রিয় গাফফার ভাইয়ের এই প্রয়াণে সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালো l জনাব আব্দুল গাফফার সিলেটের রাজনৈতিক সামাজিক এবং আইন অঙ্গনে একজন ডাকসাইটে নেতা ছিলেন l জনাব আব্দুল গাফফার একজন সৎ এবং সাদা মনের মানুষ ছিলেন l বিভিন্ন রাজনৈতিক সংগ্রামে এবং সামাজিক উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে l মরহুম জনাব আব্দুল গাফফারের এই অভিমানী চলে যাওয়াতে সিলেটবাসী একজন নিষ্ঠাবান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে হারালো যা কিনা সিলেটের রাজনৈতিক, সামাজিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে l পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক প্রার্থনা রইলো প্রিয় আব্দুল গাফফার ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য l মহান সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করেন এবং তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করেন এবং তিনাকে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দিয়ে বাধিত করেন l পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা l আল্লাহ যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণের তৌফিক দেন l নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভাবনা ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ