আমরা জনগণকে রক্ষার জন্য কাজ করছি: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা জনগণকে রক্ষার জন্য কাজ করছি: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর বান্দরোড প্লানেট ওয়ার্ড শিশুপার্কের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসোবে আর্ন্তজাতিক গনতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল বিভাগীয় নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেলিমা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগনের অধিকার, জনগনের সরকার প্রতিষ্ঠা করবো। বিএনপি গনতন্ত্র রক্ষার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারের জন্য গত ১৭ বছর যাবৎ আন্দোলন করে আসছে।

তিনি বলেন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র-জনতার আন্দোলনের কারণে স্বৈরশাষনের দূঃশাসন থেকে রক্ষা পেয়েছে। আমরা বলতে চাই আমরা জনগণের জন্য কাজ করছি, জনগনকে রক্ষার জন্য কাজ করছি।

সেলিমা রহমান বলেন, নির্বাচন হলো গনতন্ত্রের একটা বড় ধাপ, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাই বর্তমান সরকার নির্বাচনমুখি যে সংস্কার আছে সেগুলো করে যাতে দ্রুত নির্বাচন দেয়।

তিনি বলেন, গনতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনিভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচার বিভাগ, ভোটের অধিকার এই তিনটি জিনিস সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় এটি হচ্ছে আমাদের প্রথম ম্যাসেজ।

সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর বান্দরোড থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ