আমরা প্রমাণ করেছি চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায়: হান্নান মাসউদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা প্রমাণ করেছি চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায়: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ

 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সোমবার বিকালে নির্বাচনি জনসভায় আব্দুল হান্নান মাসউদ। ছবি: খবরের কাগজ
‘‘আমরা সন্ত্রাসের রাজনৈতিক অতীতকে পিছনে ফেলে যেতে চাই। আমরা প্রমাণ করেছি- চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায়, প্রমাণ করেছি- ইচ্ছা শক্তি থাকলে ভূমিদস্যুদের থেকে ভূমি উদ্ধার করা যায়। আমরা জানি হাতিয়ার উন্নয়ন ও শান্তি কীভাবে প্রতিষ্ঠা করতে হয়।’’

আজ সোমবার বিকালে ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের (শাপলা কলি প্রতীক) প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, হাতিয়ার নৌ-ঘাটসূহে আমাদের মা-বোনদের হয়রানি ও অপমানের কথা ভুলে যাইনি। ভুলে যাইনি আমাদের দুঃসহ অতীত ইতিহাসকে। সুতরাং এখন আর কোনো হুমকি-ধামকিকে ভয় পাবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে ১টা করে ভোট দিন, আমি আপনাদের নতুন একটা হাতিয়া গড়ে দেব।

নির্বাচনি জনসভায় উন্নয়নের ইশতেহার তুলে ধরে তিনি বলেন, হাতিয়ার আদি সড়ক- তুফানিয়া এলাকা থেকে হিলটন মোড় পর্যন্ত প্রধান সড়কে রূপান্তর করা হবে। নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হবে। রহমত বাজার, সূর্যমুখী, কমলার দীঘি ও নিঝুম দ্বীপ পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

এছাড়া, উন্নয়ন কর্মযজ্ঞ শুরুর পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এসময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ছাত্র শক্তি ও যুব শক্তির নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার কর্মী-সমর্থকরা শাপলা কলি প্রতীকের সমর্থনে মিছিল নিয়ে সভাস্থলে এসে জমায়েত হয়। এতে সভাস্থলের আশপাশের রাস্তা,অলি-গলি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ