আমাদের চীন সফর অত্যন্ত সফল হয়েছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের চীন সফর অত্যন্ত সফল হয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৮, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৮, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চার দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয় সদস্যের প্রতিনিধি দল।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে তাদের বহনকারী চায়না এয়ারওয়েজের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের গেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমাদের সফরটি ছিল মূলত রাজনৈতিক। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের সফরটি অত্যন্ত সফল হয়েছে। সিপিসির চেয়ারম্যান, সর্বোচ্চ নীতিনির্ধারণী ৩০ জন নেতার সাথে আমাদের চমৎকার বৈঠক হয়েছে। সিপিসির দুজন মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘কয়েক বছরে মধ্যে চীন অর্থনীতি, রাজনীতি ও সামাজিক অবস্থানের মধ্যে দিয়ে সর্বোচ্চ পর্যায়ের পৌছে গেছে। চীনের প্রসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে অনেক উচ্চতায় পৌঁছেছে। আমরা মনে করি, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন। আর সবচেয়ে বড় কথা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি নেতৃত্ব দেয়ার তারা খুশি হয়েছেন। আমরা তাদেরকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং তারা গ্রহণ করেছেন। দুই বছরের জন্য পলিটিক্যাল ডায়ালগের জন্য আলোচনা হয়েছে।’

বিএনপি মহাসচিবের সাথে দেশে ফেরেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ঢাকায় ফেরার পথে চীনের শিয়ান বিমানবন্দরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি ও সিপিসি নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।’

এর আগে, এদিন সকালে চীন সফররত বিএনপির প্রতিনিধি সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন। সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন।

পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

গত রোববার রাতে দলের মহাসচিবের নেতৃত্বে চীন সফরে যায় নয় সদস্যের বিএনপি প্রতিনিধি দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ