‘আমাদের বন্ধন আরও গভীর হোক’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘আমাদের বন্ধন আরও গভীর হোক’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ

‘আমাদের বন্ধন আরও গভীর হোক’
 

পূর্ণিমা-রবিনের বিবাহিত জীবনের তিন বছর পূর্ণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনের দাম্পত্য জীবনের তিন বছর পূর্ণ হয়েছে। ২০২৩ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে ঘর বাঁধেন পূর্ণিমা। তবে বিয়ের সময়েই প্রকাশ্যে আসে অভিনেত্রীর ডিভোর্সের বিষয়টি। প্রথম স্বামী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিচ্ছেদের পরই পূর্ণিমা দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

তৃতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আশফাকুর রহমান রবিন। পূর্ণিমার সঙ্গে একগুচ্ছ সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন:

“আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো — যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।”

রবিন আরও লেখেন,

“আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।”

সবশেষে স্ত্রী পূর্ণিমার উদ্দেশে ভালোবাসাময় বার্তা দিয়ে রবিন লেখেন—

“আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।”

উল্লেখ্য, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর প্রথম স্বামী আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল জন্ম হয় তাদের একমাত্র কন্যাসন্তান আরশিয়া উমাইজার। ২০২২ সালে সেই সম্পর্কের ইতি টানার পর, ২০২৩ সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ