আমাদের ভোটাররা ৩০০ টাকায় ভোট বিক্রি করে: হাসনাত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের ভোটাররা ৩০০ টাকায় ভোট বিক্রি করে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি

ফাইল ছবি

আজকে যারা ১০০ টাকাও চাঁদাবাজি করছে, কালকে তারা মামলা বাণিজ্য শুরু করবে। যারা সিন্ডিকেট করছে তাদের আপনারা চেনেন। আমাদের দেশের ভোটাররা ৩০০ টাকায় ভোট বিক্রি করে। আজকে যারা ভোট বিক্রি করবেন- কালকে ওরা আপনাদের ওপর নির্যাতন শুরু করবে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে আটোয়ারী উপজেলা সদরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে এক সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একমাত্র মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল। এই জমিদারি প্রথা আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ভেঙেছি। নতুন করে যদি কোনো জমিদারি, চাঁদাবাজ, ফ্যাসিস্ট তৈরি হয় তার বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। আমাদের লড়াই করতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা দেশটাকে নতুন করে গড়বো। একটা বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে দেশটাকে গড়ে তুলবো। চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। কিন্তু অভ্যুত্থানে ফ্যাসিস্ট হঠানোর পরেও দেশে আবার চাঁদাবাজি শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এজন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম? আমরা চাই প্রত্যেক উপজেলাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত গড়ে তুলতে। আপনারা যারা মুরুব্বি-মা বোনেরা আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।

সভায় উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ