আমাদের সন্তানেরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের সন্তানেরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

‘আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে আমাদের সন্তানেরা জড়িত নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, তারা সাধারণ শিক্ষার্থী মাত্র। কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর মামলা সাজানো হলো, তা আমাদের বোধগম্য নয়।’

টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থীকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এ দাবি করেন।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অভিভাবকরা বলেন, আমাদের সন্তানরা রাষ্ট্রীয় কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত নয়। তারা কোনো রাজনীতির সাথেও জড়িত নয়। এ রকম ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা কারা করছে এবং কোন উদ্দেশ্যে করছে সে বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা দ্রুত তাদের মুক্তি চাই।

অভিভাবকদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটক শিক্ষার্থী আলি আম্মার মুয়াজের ভাই আলি আহসান জুনায়েদ।

উল্লেখ্য, গত রবিবার বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ