আমার নীতি কখনও বদলাবে না: ট্রাম্প - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার নীতি কখনও বদলাবে না: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
নীতি না বদলানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে, শুল্কের বিষয়ে তার নীতি পরিবর্তন হবে না।

তিনি বলেছেন, ‘অনেক বিনিয়োগকারী মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন, আমার নীতিগুলো কখনই পরিবর্তন হবে না।’

তিনি এ-ও বলেন, ‘এটি আগের চেয়ে ধনী হওয়ার সুবর্ণ সময়, অতীতের যে কোনো সময়ের চেয়ে ধনী হওয়ার সময়।’

গত বুধবার নতুন ‘রিসিপ্রকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ