আমার মা পদত্যাগ করেননি, এখনও বৈধ প্রধানমন্ত্রী: জয় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার মা পদত্যাগ করেননি, এখনও বৈধ প্রধানমন্ত্রী: জয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বললেন, সংবিধান অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার (৯ আগস্ট) ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, “আমার মা অফিসিয়াালি পদত্যাগ করেননি। সেই সময় তার হাতে ছিল না।”

সজীব ওয়াজেদ জয় বলেন, তার পরিকল্পনা ছিল যে একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেবেন। কিন্ত আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে সময় একদমই ছিল না। এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না। তাই সাংবিধানিকভাবে, এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরের দিন আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ বিলোপ ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় ইঙ্গিত দেন— এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাবে আওয়ামী লীগ।

তিনি বলেন, সেনাপ্রধান এবং বিরোধী রাজনীতিবিদদের পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজের পদে থাকা সত্ত্বেও যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, তা নিয়ে আমরা আদালতে চ্যালেঞ্জ জানাতে পারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ