আমি কখনো এমপি হতে চাইনি : ফেরদৌস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সংসদ সদস্য (এমপি) হওয়ার কোনো লক্ষ্য ছিল না জানিয়ে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, আমি কখনো এমপি হতে চাইনি। আমি চেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিউমার্কেট থানা আওয়ামী লীগ আয়োজিত প্রার্থী পরিচিতি ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেরদৌস বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকা মার্কার কোনো বিকল্প নেই। চেষ্টা করেছি— আওয়ামী লীগের নৌকাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। তাই সবাইকে একসাথে মিলে দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য কাজ করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।
জনতার আওয়াজ/আ আ