আমিও সবার পাশে সবাইকে নিয়ে দাঁড়াতে চাই : হিরো আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিও সবার পাশে সবাইকে নিয়ে দাঁড়াতে চাই : হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

 

গত কয়েক দিন আগে উপনির্বাচনে অংশ নেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এর পরই মানবতার সেবায় নিজ নামে ফাউন্ডেশন করবেন বলে জানান।

হিরো আলম ফাউন্ডেশন করার ঘোষণা দেওয়ার পরই কাজ শুরু করেন সেটির। মানবতার সেবায় সেই ফাউন্ডেশনে এবার এক লাখ টাকা সহযোগিতা করলেন খানডটকম ওভারসিজ লিমিটেডের এমডি কাশেম খান।

মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন হিরো আলম। তিনি বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। কাশেম খান অনুদান দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। যারা আমার পাশে দাঁড়াচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমিও সবার পাশে সবাইকে নিয়ে দাঁড়াতে চাই।

তিনি আরও বলেন, আমি দেশ ও দেশের বাইরের সবাইকে নিয়ে আমার ফাউন্ডেশনে একটি কমিটি করব। সেই কমিটি সারা দেশের ৬৪ জেলায় কমিটি করবে। সেখানে স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। যাতে কেউ বলতে না পারে যে, গরিব-অসহায়ের টাকা মেরে খাওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ