আমিনবাজারে বিএনপি'র মঞ্চ ভাঙচুর, সমাবেশ স্থগিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিনবাজারে বিএনপি’র মঞ্চ ভাঙচুর, সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর দুই প্রবেশমুখ ধোলাইখাল ও আমিনবাজারে সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। আজ দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতরাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন সমাবেশের জন্য তৈরি মঞ্চ ভাঙচুর করা হয়েছে। সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাংচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুণ রায়।

তিনি জানিয়েছেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।

নিপুণ রায় বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একইস্থানে আমরা সমাবেশটি করবো ।

ওদিকে আজ দুপুরের পর ধোলাইখালের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ