আমেরিকায় বড় দুই ব্যাংকের পতন, তেলের পর এবার বাড়ল স্বর্ণের দাম - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমেরিকায় বড় দুই ব্যাংকের পতন, তেলের পর এবার বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ

 

মাত্র তিন দিনের ব্যবধানে আমেরিকায় বৃহৎ দুই ব্যাংকের পতন হয়েছে। এর জেরে ডলারের মান কিছুটা কমেছে; আর এই অবনমনের জেরেই বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও স্বর্ণের দাম।

আন্তর্জাতিক স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংবাদমাধ্যম কিটকো’র এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৯০০ ডলারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫৮৩ টাকা।ভারতীয় উপমহাদেশের (পাকিস্তান-ভারত-বাংলাদেশ) বাজারে ভরি বা তোলা (১১ দশমিক ৬৬ গ্রাম) হিসেবে স্বর্ণের কেনাবেচা চললেও আন্তর্জাতিক বাজারের স্বীকৃত পরিমাপ পদ্ধতি হল আউন্স। হিসাব অনুযায়ী, এক আউন্সের একটি স্বর্ণখণ্ডের ওজন আড়াই ভরির সমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ