আয়নাঘরের দৃশ্য বীভৎস’: প্রধান উপদেষ্টা ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আয়নাঘরের দৃশ্য বীভৎস’: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আ.লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে। এটা বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ যে আছে, তা জানতে বহু গভীরে যেতে হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

তিনি বলেন, ‘আয়নাঘরের বর্ণনা যদি দিতে হয় তাহলে বলতে হয়, বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ যে আছে, তা জানতে বহু গভীরে যেতে হয়। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়- এটা কি আমাদের জগত, আমাদের সমাজ। আয়নাঘরে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিনা কারণে রাস্তা থেকে তুলে এনে কতগুলো সাক্ষী হাজির করে তাদের সন্ত্রাসী জঙ্গি বানানো হতো। এরকম টর্চারসেল সারা বাংলাদেশে আছে। শুনতেছি, আয়নাঘরের ভার্সন সারা বাংলাদেশে আছে। কেউ বলছে, ৭০০ কেউ বলছে ৮০০; এখনও সংখ্যা নিরূপণ করা যায়নি। বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হতো আয়নাঘরে আটকে রাখা বন্দিদের।’

এর আগে সকালে মন্ত্রিপরিষদে সিদ্ধান্তে ‘আয়নাঘর’ নামে খ্যাত রাজধানীর আগারগাঁও, কচুখেত ও উত্তরা এলাকায় পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন সদস্য।

গত ১৯ জানুয়ারি ‘আয়নাঘর’ পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুহাম্মদ ইউনূস। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা। অভিযোগ আছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের আয়নঘরে রাখা হত। করা হতো নির্যাতন। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম কমিশন। তাদের প্রতিবেদনে আয়নাঘরের অস্তিত্বের কথা জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ