আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।
সোমবার (২৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই সময়ে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে ১৫টি।
জনতার আওয়াজ/আ আ