আলাদিনের চেরাগ এখন আওয়ামী পরিবারের ঘরে ঘরে: প্রিন্স
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১, ২০২৪ ১:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১, ২০২৪ ১:২৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ,লুটপাট করে আওয়ামী পরিবারের লোকেরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে দেশ বিদেশে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। জনগণের ভাগ্য পরিবর্তনের পরিবর্তে নিজেদের ভাগ্য গড়ছেন।সাধারণ জনগণ তাদের দু:শাসন-শোষণে দিন দিন জির্ণ শির্ন হয়ে যাচ্ছে। দু:শাসন,অধিকার হরণ,লুটপাট,দুর্নীতি যেনো আওয়ামী লীগের নীতিতে পরিণত হয়েছে। অপকর্ম-অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথা বলে আপাদমস্তক অপকর্ম-অন্যায়, দুর্নীতিতে নিমজ্জিত আওয়ামী লীগাররা। জনগণকে বিভ্রান্ত করতে অবৈধ মন্ত্রী এমপিরা প্রতিদিন মিথ্যাচার করছেন।
এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে হালুয়াঘাটের নড়াই ইউনিয়নের বিকেকে হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণকে পাশে না পেয়ে নির্লজ্জের মতো বার বার ৭ জানুয়ারী ডামি নির্বাচনে ভারতকে পাশে পাবার কথা বলে দেউলিয়াত্ব ও তাঁবেদারী রাজনীতির প্রমাণ দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । এখন ৭১ এ ভারতের সহযোগিতার সাথে ডামি নির্বাচনে সহযোগিতার বিষয় এক করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে আওয়ামী লীগ । তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বলিয়ান নয়। আওয়ামী লীগ জনগণের কাছে মুর্তিমান আতঙ্কের নাম। যেখানেই আাওয়ামী লীগ, সেখানেই দুর্নীতি,হত্যা,গুম,অধিকার হরণ। আওয়ামী লীগ যেমন জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে এসব অপকর্ম করছে, জনগণও তাদের বর্জন করছে। তিনি নেতাকর্মীদের প্রতি স্ব স্ব এলাকায় নিজেদের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণ দাবিতে আন্দোলন চলছে, চলবে।লুটেরা সরকারকে বিদায় না করা পর্যন্ত জনসমস্যারও সমাধান হবে না।
অনুষ্ঠানে ২০২০ সালে ২১ ফেব্রুয়ারি হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছাত্রনেতার পরিবারকে ঈদের উপহার প্রদান করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। নড়াল ইউনিয়নের বিকেকে উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা রুস্তম আলী, এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব , উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন, ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মোতালেব আহমেদ, আলী আমজাদ খান দিপু, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা জাসাসের সহ সভাপতি রাব্বি কায়সার আরাফাত, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,,যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন ,আনিসুর রহমান, রাইসুল ইসলাম রাফিন, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, ইউনিয়ন বিএনপি নেতা এমদাদুল হক ,সৈয়দুজ্জামান ,আবদুল মজিদ ,মোস্তাক আলম রুবেল, আশরাফুল আলম,আলী আজম খান ,আবদুল গণি,আবুল ফজল,মোকাররম হোসেন,ফজলুল হক মেম্বার,মওলানা ফরিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।
জনতার আওয়াজ/আ আ