আ’লীগ কার্যালয়ের সামনে থেকে বিএনপি বিরোধী ব্যানার ছিঁড়লো ছাত্রদল(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ কার্যালয়ের সামনে থেকে বিএনপি বিরোধী ব্যানার ছিঁড়লো ছাত্রদল(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমালোচনা করে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে মোড়ে টাঙানো বিএনপিবিরোধী ব্যানার ছিঁড়ে ফেলেছেন ছাত্রদল নেতারা।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাছীর উদ্দিন নাছিরের নেতৃত্বে মৎস্য ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোড়ে, গুলিস্তান, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেন তারা। ‘পৈচাশিক বিএনপির বাংলাদেশ। ২০০১-২০০৬, এমন ভয়াল সময় যেন আর ফিরে না আসে’ লেখা সম্বলিত ব্যানারগুলো ছিঁড়ে ফেলেন ছাত্রদল নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্রদলের সহ-সভাপতি নাছীর উদ্দিন নাছির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বিকৃত পোস্টার-ব্যানার টাঙিয়েছে ছাত্রলীগ। আজ সন্ধ্যায় মৎস্য ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোড়ে, গুলিস্তান, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও জিপিএর মোড় থেকে এরকম ব্যানার-ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে।

এসময় অন্যদের মধ্যে ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহেদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান রিপন, সোহেল রানা, ইব্রাহিম খলিল ও ঢাকা কলেজের সহ-সভাপতি রাশেদ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্লাদ হোসেন ও তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ