আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপি এবং অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা।
রবিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে। সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেবেন।
সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতা-কর্মীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। আধা ঘণ্টা পরপর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
একাধিক বিএনপি নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির বিভিন্ন ইউনিটের আরও নেতা-কর্মী গুলিস্তানে উপস্থিত হচ্ছেন। তারা ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেবেন।
অন্যদিকে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেছেন। জিরো পয়েন্টে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রবিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। বিপরীতে একই দিনে ওই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জনতার আওয়াজ/আ আ