আ'লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ আবার অন্ধকার যুগে ডুবে যাবে। তবে আমি জানি, বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার (২৭ সেপ্টেম্বর) হলিডে এক্সপ্রেস ইন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি-জামায়াত সরকারের ২৯ বছরকে অন্ধকারের যুগ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা নিজেদের ভাগ্য গড়ার বদলে জনগণের জন্য কিছুই করেনি। এই চক্র বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর মুছে দিয়েছে। আওয়ামী লীগ ২০০৯ থেকে আজ পর্যন্ত সারাদেশে ব্যাপক উন্নয়ন করে সেই ক্ষতি পূরণ করেছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ