আ’লীগ জঙ্গী সন্ত্রাসী দল হিসেবে কাজ করছে : সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ জঙ্গী সন্ত্রাসী দল হিসেবে কাজ করছে : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নিজেরাই জঙ্গি দল ও সন্ত্রাসী দল হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উ‌দ্দ্যো‌গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ১৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে “স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতি ও জিয়াউর রহমান-এর দর্শন” শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

সেলিমা রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করতেই গেলে যার নাম আসে সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনগণকে আশা দেখিয়ে যুদ্ধের যাওয়ার আহ্বান করেছিলেন জিয়াউর রহমান। তার ডাকে উদ্বুধ হয়ে জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটি মিরাকল দিয়ে একটি দেশকে তলাহীন ঝুড়ি থেকে বিশ্বের অন্যান্য জায়গায় পৌঁছে নিয়ে যান। তিনি যে সবুজ বিপ্লব করেছিলেন সেই দর্শন আজ পর্যন্ত কোন সরকার করতে পারেনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজ করেছিলেন সেই হলো জাতিসত্ত্বার পরিচয় জাতীয়তাবাদ বলে জানান বিএনপির এই নেত্রী।

তিনি বলেন, জিয়া রহমানকে নিয়ে অনেক মিথ্যা কথা বলেছে সরকার। কিন্তু সরকার কি পেয়েছে কারো মনে দাগ বসাতে। তারা কারো মনে দাগ বসাতে পারেনি।

সরকারকে উদ্দেশ্য করে সেলিমা রহমান বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল করেছ, কার টাকায় করেছ? জনগণের টাকায় করেছে। তার সাথে জনগণের টাকা থেকে লুট করে পাচার করেছ।

পেশাজীবী নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জনগণের হয়ে কাজ করেন। তাদেরকে সম্পৃক্ত করুন। আন্দোলন চলবে।

সভাপতিত্ব করেন পেশাজীবী পরিষদ আহ্বায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রফেসর তাজমেরী এস এ ইসলাম, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আশিদুল হাসান হারুণ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি, ইঞ্জিনিয়ার আবদুল হালিম, সাংবাদিক নেতা খুরশিদ আলম, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জাহানারা সিদ্দিকী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ