আ’লীগের করা চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের করা চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের করা চুক্তিতেই সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। সে চুক্তির আওতায় তাকে ফেরত আনা সম্ভব। আমরা আদালতের আদেশ অনুযায়ী কাজ করব।’

বুধবার (১৪ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরো বলেন, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক- দু’জনকেই দেশে ফেরাতে কমিশন কাজ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ