আ'লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গণহত্যার দায়ে ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

শুক্রবার (২ মার্চ) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিন গেটে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা ও সমর্থকরা উপস্থিত হয়েছেন। সমাবেশে বক্তারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবি জানিয়েছেন। তাছাড়া দেশের মৌলিক সংস্কার করেই নির্বাচনের দাবি জানায় দলটি।

সমাবেশে শহীদ খালিদ সাইফুল্লার পিতা ডা. কামরুল বলেন, আমার ছেলের বুকে ৭০টা গুলি করা হয়েছিল। একজন মানুষকে মারতে কতগুলো গুলির প্রয়োজন হয়? আমি বলতে চাই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হতে দেওয়া হবে না।

‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে’ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ