আলোচনা-সমালোচনার পর সরিয়ে ফেলা হয়েছে জামায়াতের নতুন লোগো - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আলোচনা-সমালোচনার পর সরিয়ে ফেলা হয়েছে জামায়াতের নতুন লোগো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অনেক আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত জামায়াতের আমীরের বাসভবন থেকে নতুন লোগো সরিয়ে ফেলেছে দলটি। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত আমীরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানিয়েছেন, লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছিল। তিনি বলেন, “লোগো নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত হলে অফিসিয়ালি লোগো প্রকাশ করা হবে।”

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “গতকালের লোগো চূড়ান্ত ছিল না। কিছুদিনের মধ্যে নতুন লোগো উন্মোচন করা হবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ