আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) বার্ষিক ওরশ শরীফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

এম এনাম হোসেন, দুবাই থেকে
গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই ইন্টারন্যাশনাল সিটি আহবায়ক কমিটির আয়োজনে হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী (রহ.) ও আওলাদে রাসুল (দ.) রহনুমায়ে শরীকত ও তরীকত,মুর্শিদে বরহক,গাউসে জামান,হাদীসে দ্বীন ও মিল্লাত, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ১১ জুলাই) দুবাই ইন্টারন্যাশনাল সিটি নাহিদ আল মদিনা রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত সভায় কমিটির আহবায়ক মোহাম্মদ জানে আলম সভাপতিত্ব করেন। সদস্য সচিব কাজী শওকত হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ রবিউল হোসেন। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হাফেজ সিরাজুল হক আল কাদেরী।
এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহা আলম, হাফেজ হেলাল উদ্দিন, মৌলানা আলাউদ্দিন আল আজাদ, মৌলানা আলী আকবর, মৌলানা সেলিম, হাফেজ রিয়াজ, মোহাম্মদ সুহেল, মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এরশাদ, মো. ইছমাইল, মো. আবু ছালেক, মো. হেলাল, মো. জোনায়েদ, মো. নাজিম, মো. হেলাল আনোয়ার, মো.খোরশেদ, মো. লোকমান, মো. মাসুদ, মো. শফিক, মো. শাকিল খন্দকার, মো. জমির, মোহাম্মদ ফরমান, মো. ইব্রাহিম, মো. সাগর, মো. তাজউদ্দীন, মো. নয়ন প্রমুখ।
মিলাদ কিয়াম পরিচালনা করেন আলাউদ্দিন আল আজাদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ সিরাজুল হক। মোনাজাত শেষে প্রায় তিন শতাধিক লোকের মাঝে তবারুক বিতরণ করা হয়।
জনতার আওয়াজ/আ আ