আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন।

এর আগে মিরপুর থানায় দায়ের করা সিয়াম সরদার (১৭) হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেফতাার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে দুজনের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।

আসাদুজ্জামান নূরের আইনজীবী লিয়াকত হোসেন আদালতকে লিখিতভাবে বলেন, তার মক্কেল অসুস্থ। তার বয়স ৭৮ বছর। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত। এ ছাড়া অ্যাজমা ও ডায়াবেটিস রয়েছে।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আজ বেলা তিনটায় কড়া পুলিশ পাহারায় এই দুজনকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। সেখান থেকে দুজনের মাথায় হেলমেট এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের এজলাসে তোলা হয়। তখন তাদের দুজনের হাতকড়া পরানো ছিল।

গতকাল রবিবার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে পুলিশ। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান আসাদুজ্জামান নূর ২০০১ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনের পর আসাদুজ্জামান নূর সংস্কৃতিমন্ত্রী হয়েছিলেন।

আর মাহবুব আলীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তিনি ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি বিমান প্রতিমন্ত্রী হন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলেও তিনি পরাজিত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ