আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া পৌঁছেছেন। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় তাকে কুয়ালালামপুর এয়াপোর্টে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এসময় তার সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার মোছাম্মদ সাহানারা মনিকা ও দূতালয় প্রধান প্রণব ভট্টাচার্য্য।

হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, এআরএফে যোগ দিতে দুই দিনের সফরে মালয়েশিয়ায় প্যেঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে। ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি প্রকাশ হওয়ার পর দেশি গণমাধ্যমে এ নিয়ে সমালোচনা চলছে। এমন পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা।

মালয়েশিয়া সফরে তৌহিদ হোসেন এআরএফের বৈঠকের ফাঁকে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে পারেন। যদি বৈঠক হয় তাহলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে আলোচনা করার সুযোগ থাকবে। এর পাশাপাশি আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্র উপদেষ্টা এআরএফের বৈঠকে কুয়ালালামপুর সফরে গেলেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশিদের আটক এবং আগস্টে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা করতে এ সফর গুরুত্বপূর্ণ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ