আহত গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গেলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আহত গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহত গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বরের অফিসে যান বিএনপি মহাসচিব।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শনিবার যুগপৎ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি মহাসচিব তার শারীরিক খোঁজখবর নেন।

এ সময় মহাসচিবের সাথে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে সংঘর্ষ চলাকালে আহত অবস্থায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ।পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর পর শনিবার বেলা সাড়ে ৩টার দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গয়েশ্বরকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ