আড়াইহাজার থানা প্রেস ক্লাবের নির্বাচন সভাপতি মাসুম বিল্লাহ, সম্পাদক মজিবুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজার থানা প্রেস ক্লাবের নির্বাচন সভাপতি মাসুম বিল্লাহ, সম্পাদক মজিবুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাব এর ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেলে এ নতুন নির্বাচিত কমিটি গঠন করা হয়। বিনা প্রতিদ্বন্দ¦ীতায় সভাপতি নির্বাচিত দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোহাম্মদ মাসুম বিল্লাহকে ও সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান।
নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ শাহজাহান কবির (দৈনিক বংলাদেশ টুডে), সহ সভাপতি- মোঃ আল আমিন ( দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক, বাদল আহম্মেদ ( দৈনিক বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক, শাহাজাহান সিরাজ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক, মোঃ জিয়াউর রহমান (দৈনিক দেশ), কোষাধ্যক্ষ- মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (দৈনিক জনতা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সোলায়মান হাসান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক, মোহাম্মদ জাহিদুল হক (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার), প্রচার সম্পাদক- মোহাম্মদ কামরুল ইসলাম (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার), কার্যকরী সদস্য- রশিদ আহম্মেদ হাজারী (দৈনিক নয়াদিগন্ত), কার্যকরী সদস্য- মোস্তফা কামাল (বিজয় টিভি), কার্যকরী সদস্য- মনিরুজ্জামান সরকার (দৈনিক দেশের আলো), কার্যকরী সদস্য- মোহাম্মদ জাকির হোসেন (দৈনিক ভোরের দর্পন)। নির্বাচনে সমকালের সফুর উদ্দীন প্রভাত ও যায়যায় দিনের রফিকুল ইসলাম রানাসহ ১০ জন বিশিষ্ট সাংবাদিককে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান কবির । পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন, সরকারী সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দীন আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ