আড়াইহাজারে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৩ বছরের যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এর আগে রাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নারী।
অভিযোগে উল্লেখ করা হয়, আড়াইহাজারের লাখুপুরার মৃত জসিন উদ্দিনের ছেলে মামুন কাজীর (৩০) সাথে একই স্পিনিং মিলে চাকুরির সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে উঠে যুবতীর। পরে বিয়ের প্রলোভনে তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন।
গত ২৯ মার্চ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাকে সর্বশেষ বিয়ের প্রলোভনে জোর করে অজ্ঞাত ব্যক্তির বাসায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে বিয়ের কথা বললে তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল¬া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ