আড়াইহাজারে যাত্রীবাহি বাস ও সিএনজির সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত-২ ও আহত-৪
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ১২, ২০২২ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ১২, ২০২২ ২:০১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহি বাস ও সিএনজির সংঘর্ষের কলেজছাত্রসহ ২ জন নিহত ও ৪ জন হয়েছে। আহত হয়েছেন চারজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নাফিজ নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। নিহত নাফিজ রূপগঞ্জের বাইল্লা মিয়া বাড়ির নাইম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ শহর থেকে বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহি বাস নরসিংদীর দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় নরসিংদী থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহিত হন। আহত হন ৪ জন। এসময় স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
অপর এক মহিলা যাত্রীকে গুরুতর আহত অবস্থায় আকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ গুলো হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, খবির পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ি পুলিশ এসে লাশ নিয়ে যায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াসহ তাদের বিস্তারিত নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জনতার আওয়াজ/আ আ