ইইউ ও আট ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে এনসিপির মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ ও আট ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে এনসিপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়ন-ইইউ ও ইউরোপীয় আট দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার বাংলাদেশে ইইউ দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মতবিনিময়ের কথা জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে গভীর মতবিনিময় হয়েছে। এনসিপি নেতারা তাদের দলের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন। অপরদিকে ইইউ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থনের কথা জানিয়েছে।

পোস্টে সংযুক্ত ছবিতে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে উপস্থিত থাকতে দেখা যায়।

কিন্তু মতবিনিময় সভাটি কোথায় অনুষ্ঠিত হয়, তা ওই পোস্টে বলা হয়নি।

পরে ওই পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে তাসনিম জারা লেখেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে আট ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে তাৎক্ষণিক এক মতবিনিময়ে অংশ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ