ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি'র সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি’র সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৩, ২০২২ ৭:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৩, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন চার্লস হোয়াইটলি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেন বিএনপি নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ