ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন খসরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৩, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৩, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ

সিনিয়র করেসপডেন্ট
আজ (১৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বেলা ১১টা কার্যালয়ে দেড় ঘণ্টার এই বৈঠক হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বকারী গোয়েন লুইসের সাক্ষাতের পরের দিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এই সাক্ষাত হলো।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সেই সম্পর্কে মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সব প্রাসঙ্গিক বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি।
সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
জনতার আওয়াজ/আ আ