ইউনূসের বিরুদ্ধে রায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না : পররাষ্ট্র সচিব - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউনূসের বিরুদ্ধে রায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না : পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নোবেলজয়ী অর্থনীতি ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। রায়ে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এ রায় ঘোষণার পর পররাষ্ট্র সচিবকে প্রশ্ন করা হয়েছিল, এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না? জবাবে মাসুদ বিন মোমেন বলেন, ‘একজনের কারণে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটি আমাদের একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, ওনারও আপিল করার সুযোগ আছে। এটি একটি চলমান আইনি প্রক্রিয়ার মধ্যেই আছে। সুতরাং এটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না।’

ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। মামলায় অভিযোগ আনা হয় যে শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী, গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বার্ষিক ছুটি দেয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেয়া হয় না।

মামলায় আরো অভিযোগ করা হয়, গ্রামীণ টেলিকমে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এবং লভ্যাংশের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেয়া হয় না।

এদিকে, রায় ঘোষণার পর অভিযোগ অস্বীকার করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, ‘যে দোষ করিনি, সেই দোষে শাস্তি পেলাম। এই দুঃখটা মনে রয়ে গেল।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ