ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে যাত্রা, পুলিশের লাঠিচার্জ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে যাত্রা, পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিত করার এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। ধাওয়া ও মৃদু লাঠিচার্জে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর দুইটার দিকে তাঁরা শিক্ষা ভবনের সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ভবন নয়, প্রেস ক্লাবের সামনে অথবা শহীদ মিনারে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন। নির্দেশনা অমান্য করে শিক্ষা ভবনের দিকে রওয়ানা হলে পুলিশ প্রথমে বাধা দেয়, পরে ছত্রভঙ্গ করার জন্য মৃদু লাঠিচার্জ ও ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী কামরুল হাসান জানান, গতকাল থেকে তাঁরা এখানে অবস্থান করছেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করতে শিক্ষা ভবনের দিকে যাচ্ছিলাম। তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানান, ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করার ঘোষণা করে যাত্রা করে। আমরা তাদের শহীদ মিনার অথবা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের অনুরোধ করি। তাঁরা তাঁদের দাবিতে অনড় থেকে শিক্ষা ভবনের দিকে রওয়ানা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে এবং ধাওয়া দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ