ইতালি পৌঁছেছেন শেখ হাসিনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইতালি পৌঁছেছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৩, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে দেশটিতে অনুষ্ঠিতব্য খাদ্য সম্মেলনে যোগ দিবেন তিনি। এ সময় তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা থাকবেন।

রবিবার (২৩ জুলাই) স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৪০ মিনিট) রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট।

এর আগে ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।

সফরকালে ‘জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে’ অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২৬ জুলাই স্থানীয় সময় সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। একই দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ