ইন্ডাস্ট্রির নায়কদের চেয়ে নায়িকারাই বেশি গর্বিত করছে দেশকে: স্পর্শিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইন্ডাস্ট্রির নায়কদের চেয়ে নায়িকারাই বেশি গর্বিত করছে দেশকে: স্পর্শিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ২:২৬ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এক সময় নাটকে খুব ব্যস্ত সময় পার করতেন। তবে এখন চলচ্চিত্রের দিকেই মনোযোগী তিনি। ওটিটিতেও কাজ করছেন নিয়মিত। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের সংস্পর্শে থাকেন তিনি।

সেখানেই নানান বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। কথা বলেন বিভিন্ন ইস্যুতে। এবার সামাজিক মাধ্যমে বাংলাদেশী অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্পর্শিয়া। একই সঙ্গে এটাও জানালেন, ইন্ডাস্ট্রির নায়কদের চেয়ে নায়িকারাই বেশি গর্বিত করছে দেশকে।

অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, ‘একদিকে আমাদের নায়করা ইন্ডিয়ান ফ্লপ অভিনেত্রীদের নিয়ে সিনেমা করছে। আরেকদিকে আমাদের অভিনেত্রী আজমেরী হক বাঁধন টাবুর মতো লিজেন্ডারী অভিনেত্রীর সাথে জোড়া বেঁধে কাজ করছেন। তার পারফরম্যান্স দিয়ে জাতিকে গর্বিত করছেন।’

ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের প্রশংসা করে স্পর্শিয়া লিখেছেন, ‘যাই বলেন না কেন আমাদের অভিনেত্রীরা বা নায়িকাদের আমাদের বিনোদন শিল্পী এবং আমাদের দেশের সম্মানে তাদের অবদান অনেক। বাঁধন আপু, জয়া আহসান, নুসরাত ফারিয়া আমাদের নারী সুপারস্টার।’

স্পর্শিয়া অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘ফিরে দেখা’। অভিনেত্রী রোজিনা পরিচালিত সিনেমাটিতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেন নিরব। নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘সুস্বাগতম’ নামের আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ