ইফতার বিক্রি করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইফতার বিক্রি করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

 

অন্তঃসত্ত্বা হওয়ায় আপাতত সিনেমা থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সপ্তাহেই ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন তিনি।

দেশে আসার পরই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণও করতে হয়। যদিও এক দিন পরেই জামিনে মুক্ত হন এই অভিনেত্রী।

সেই আলোচনার রেষ না কাটতেই এবার ইফতার বিক্রি করতে দেখা যায় মাহিকে। রমজানের প্রথম দিনে শুক্রবার নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত ছিলেন এই চিত্রনায়িকা।

২০২২ সালে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন মাহি। তার রেস্টুরেন্টের নাম ফারিশতা।

সেখান থেকেই বিকেল প্রায় ৪টার দিকে নিজের ফেসবুক থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্টে ইফতার বিক্রির দৃশ্য। ওই সময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ