ইবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি প্রদান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শিক্ষার্থীদের হলে অবৈধ সিট বাতিল, স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ, স্বৈরাচারের নামে স্থাপনার নাম পরিবর্তনসহ ৯ দফা নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১ ফেব্রুয়ারি) উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী। শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিঠুন, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, স্থাপনার নাম পরিবর্তনের ব্যাপারে আমরা সকল ছাত্র সংগঠনের সাথে আলাপ করবো। এবং ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর সকল ন্যায্য দাবি আদায়ে কাজ করবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ